
যৌথ বাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার রাতে যশোর শহরের ষষ্টিতলা বুনোপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রুবেল হোসেন শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে। সে ওই এলাকার মোস্তফা শেখের ছেলে।
এ সময় মনিরুল ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। সে ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।
কোতয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে ষষ্টিতলা পাড়ার পলাতক আসামি মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মনিরুল ছাদ থেকে পালিয়ে যায়। তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে সেখান থেকে রুবেলকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে আধা কেজি গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপা যন্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com