
এবার ‘বাংলা ব্লকেডের’ চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
আটক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিসহ তিনটি দাবি মেনে নেয়া না হলে ‘বাংলা ব্লকেডের’ চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান আব্দুল হান্নান মাসউদ।
তিনি বলেন, এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি-বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন।
মাসউদ বলেন, আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি। এর আগে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ৬ বছরও টেকেনি। তাই পরিপত্র-পরিপত্র খেলা বন্ধ করে স্টেকহোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাস করতে হবে।
ইএইচ
বিষয়:
বাংলা ব্লকেড
বাংলা ব্লকেড কর্মসূচি
কোটা সংস্কার আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সমন্বয়ক
Google Newsআমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
googlenews
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Zenith Islami Life Insurance Ltd
পরবর্তী খবর
সমন্বয়কদের কী খবর নিতে ডিবিতে ১২ শিক্ষক?
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:জুলাই ২৭, ২০২৪, ১১:৪৬ পিএম
সমন্বয়কদের কী খবর নিতে ডিবিতে ১২ শিক্ষক?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ শিক্ষকের একটি প্রতিনিধিদল।
তবে এই দলের সঙ্গে দেখা করেননি গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
শনিবার বিকাল ৪টায় ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ জনের প্রতিনিধিদল। সেখানে প্রায় ২০ মিনিট তারা অবস্থান করেন। পরে সেখান থেকে ফিরে যান।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে ১২ সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দীন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ও অধ্যাপক সাঈদ ফেরদৌস, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরণি সেমন্তী খান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইমুম রেজা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক অলিউর সান ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক তামারা মাকসুদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকালে ঢাকার একটি হাসপাতাল থেকে সাদাপোশাকে তুলে নেওয়া হয়। পরে হাসপাতাল থেকে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com