প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথম এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শিরোপা জয়ের জন্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com