অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সমাবেশে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার চ্যালেঞ্জ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
শুক্রবার (৬ নভেম্বর) শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এ গান পরিবেশন করেন। দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জামালখান এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমার উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে শহীদ ওসমান হাদি হত্যাসহ পিলখানা, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।
কর্মসূচির শেষ পর্যায়ে মঞ্চে উঠে সালাহউদ্দিন আম্মার ‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?’—এমন ব্যঙ্গাত্মক ও চটুল সুরে গান পরিবেশন করেন। এতে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড, অন্তর্বর্তী সরকার, বিভিন্ন সহিংসতার ঘটনা এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়েও নানা বক্তব্য তুলে ধরেন তিনি।
গানের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি গেয়ে ওঠেন, ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়।’ তাঁর এই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় সমাবেশে উপস্থিত কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আলোচনা তৈরি হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com