
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা পৌর এলাকায় নিখোঁজের ২৫ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শিশু আবু হুরাইরার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে তালতলা গ্রামের কবরস্থানে একটি কবরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
এ ঘটনায় আটককৃত রাজমিস্ত্রী আব্দুল মোমিনের স্বীকারোক্তি অনুযায়ী মরদেহটি উদ্ধার করা হয়। রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আবু হুরাইরা চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের ভুট্টা ব্যবসায়ী ও কৃষক আব্দুল বারেকের ছেলে। সে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
এর আগে ১৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পাশের বাড়ির রঞ্জু হক নামে এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায় আবু হুরাইরা। ওই শিক্ষকের ঘরে ব্যাগ রেখে সে বাইরে বের হয়। এরপর থেকে তাকে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। রাতে পুলিশকে খবর দেওয়া হয়। এলাকায় মাইকিংও করা হয়াছে।
পরে ধারণা করা হয়, বাড়ির পাশে পুকুরে পড়েছে হয়তো। সে অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে পুকুরে দীর্ঘ সময় ধরে তল্লাশি করেন। তারপরও তাকে পাওয়া যায়নি। পরে সদর থানায় একটি মামলা করে শিশুর বাবা। এই মামলায় গ্রেফতার হয় শিক্ষক রঞ্জু ও তার ভাই মঞ্জু।
পুলিশ সূত্রে জানা যায় , নিখোঁজের পর থেকেই অভিযান চালাচ্ছিল পুলিশ। এই মামলায় গ্রেফতারকৃত শিক্ষক রঞ্জু ও তার ভাই মঞ্জুকে জিজ্ঞাবাদের পরও তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া নি পুলিশ । পরে তথ্য প্রযুক্তির সাহায্যে একই এলাকার আব্দুল মোমিনসহ দুইজনকে আটক করে পুলিশ।
এরপর সন্ধ্যায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। রাতে পুলিশকে খবর দেয়া হয়। মাইকিং করা হয়। না পেয়ে অনেকেই ধারণা করেন বাড়ির পাশে পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে হুরায়রা। সন্ধ্যার পর দীর্ঘসময় ধরে পুকুর তল্লাশি করেও তার সন্ধান পান না ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
এদিকে, গ্রামের সব মানুষের মুখে মুখে একই কথা আবু হুরায়রাকে জিনরা তুলে নিয়ে গেছে। জিনের মাধ্যমে ফেরত পাওয়া যাবে। এ কথা শুনে সন্তানকে ফেরত পেতে সিরাজগঞ্জ জেলার কথিত এক কবিরাজের সাথে যোগাযোগ করে বাবা-মা। হুরায়রাকে ফেরত দেয়ার জন্য নাকি ওই কবিরাজ ৫০ হাজার টাকার দাবি করেন। তাকে ৩০ হাজার টাকা অগ্রিম দেয়াও হয়। ছেলে ফেরত পাওয়ার পর আরও ২০ হাজার দেয়া লাগবে। তবে সে সময় টাকা দেয়ার কথা অস্বীকার করলেও সিরাজগঞ্জের ওই কবিরাজের সঙ্গে যোগাযোগ রক্ষার কথা স্বীকার করেন শিশু আবু হুরায়রার পিতা আবদুল বারেক। ওই কবিরাজ সম্পর্কে গ্রামবাসীরা জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে একইভাবে গ্রামের বিত্তশালী কৃষক হায়াত আলী (৭০) নিখোঁজ হয়েছিলেন। ঘটনার পাঁচদিন পর সন্ধ্যায় তাকে মাঠে পাওয়া যায়। তাকেও নাকি সিরাজগঞ্জের ওই কবিরাজের মাধ্যমে জিনরা রেখে গিয়েছিলো।
লাশ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আবু হুরায়রার বাবা আবদুল বারেকের দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তিতে পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করে থানায় নেয়া হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর একজন হত্যার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গোরস্তানে গিয়ে এবং তার দেখানো স্থান থেকে আবু হুরায়রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে এখন সবকিছু বলা সম্ভব নয়। হত্যাকা-ের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা দেখা হচ্ছে। তদন্ত শেষে পরে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com