
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ চাল পেল কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের ৯৭০ হতদরিদ্র পরিবার।
শনিবার (৮জুন) সকাল ১০ টায় শুভগাছা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ভিজিএফ চাল বিতরণ এর উদ্বোধন করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর তত্বাবধানে দিন ব্যাপী ভিজিএফ চাল বিতরণ এর সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাজউদ্দীন টিপু, নয়ন সরকার, সাহেব আলী, আ: মমিন,জাহাঙ্গীর আলম,আবু সাইদ, এনামুল হক প্রমুখ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com