
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভুমি অফিস সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) ডঃ ফারুক আহম্মদ।
সোমবার (২৯নভেম্বর) সকাল ১০টায় উপজেলা ভুমি অফিস, সোনামুখী হাট, সোনামুখী ভুমি অফিস, মাথাইলচাপড় হাট, উপজেলা আদর্শ একাডেমী, বালিমহাল সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মদ।
বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার ভুমি আরিফুল ইসলাম, পি,আই,ও অফিসার শাহ আলম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com