
মিজানুর রহমান মিনু সিরাজগঞ্জ : মঙ্গলবার (৩০ জুন) সকাল এগারোটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল আলম, কাজিপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের কর্মকর্তা এবং কর্মচারীগন।
কাজিপুর খাদ্য গুদাম পরিদর্শনের সময় গুদামে ৮০২ মেট্রিক টন চাল মজুদ ছিল এবং চলতি বোরো মৌসুমে ৯০৩ মেট্রিক টন ধান ও ১ হাজার ২৫ মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com