
অনলাইন ডেস্ক।
কাতারে চলতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর।
এই বিশ্বকাপ সামনে রেখে কাতার তৈরি করেছে অত্যাধুনিক সব স্টেডিয়াম ও বিলাসবহুল হোটেল।
বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় ফিফা কিছুদিন আগে প্রথমধাপে বিশ্বকাপের টিকেট বিক্রির ঘোষণা দেয়। এই ঘোষণার পর টানা ২০ দিন ধরে চলতে থাকে লটারির মাধ্যমে টিকেটের জন্য আবেদনের প্রক্রিয়া, যা শেষ হয়েছে গতকাল ৮ ফেব্রুয়ারি।
এই ২০ দিনে কর্তৃপক্ষ কাতার ফিফা বিশ্বকাপের জন্য ১ কোটি ৭০ লাখ টিকেটের আবেদন পেয়েছে। এই অল্প সময়ে টিকেটের জন্য বিপুলসংখ্যক মানুষের এতো আবেদন বিশ্বকাপ নিয়ে মানুষের আগ্রহের কথা জানান দেয়।
ফুটবলের সবচেয়ে বড় আয়োজনের আগে বিশ্বজুড়ে দর্শকরা তাদের উত্সাহের প্রমাণ দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিকেটের জন্য আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক আবেদনকারী ছিলেন বিশ্বকাপের আয়োজক দেশ কাতার থেকে।
বিশ্বে ফুটবলের মূল বাজার হলো আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, মেক্সিকো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এসব দেশ থেকেও ফিফা কর্তৃপক্ষ টিকেটের প্রচুর আবেদন পেয়েছে।
সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে লুসাইল স্টেডিয়ামের ফাইনাল ম্যাচের টিকেটের জন্য। শুধুমাত্র ফাইনাল ম্যাচের জন্য ১৮ লাখ মানুষ আবেদন করেছেন।
সুত্রঃ গালফ বাংলা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com