
কারা অধিদপ্তরের লোগো থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। নতুন লোগোতে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। সেই স্থানে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
সহকারী কারা মহাপরিদর্শক বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।
আগের লোগোতে দেখা যায়, উপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা।
নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন দেওয়া হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com