কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মোহাঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির, সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মিশন আলী,এছাড়াও আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এ সময় বক্তরা পত্রিকাটির উত্তর উত্তর সফলতা কামনা ও অতিতের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com