
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২৫) এক যুবক নিহত হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের কাছাকাছি এ ঘটনা ঘটে। সে খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জ গামি মহানন্দা আপ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরাফাত হোসেন। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট পরিহিত ছিল। স্থানীয়দের ধারনা নিহত যুবক ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
মোবারকগঞ্জ স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের (পথ) কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবেন। নিহত আরাফাত কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার শফি উদ্দিনের ছেলে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com