
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে শশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কেটে মানিক মিয়া (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদুরে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহত মানিক শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শশুরবাড়ি মৃত আকবার ধনীর বাড়িতে বেড়াতে আসে।
কালীগঞ্জ থানার পলিশ এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রেনে কাটা পড়ে মারা গেছে তাই মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তার কাছে থাকা ২৩০০ টাকা আমি হেফাজতে নিয়েছি। এটা নিহতের পারবারের কাছে হস্তান্তর করা হবে।
মোবারকগঞ্জ রেলষ্টেশনের মাস্টার শোভন রায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর যশোর রেল পুলিশকে জাননো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার কবরেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com