
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মাছবাহী পিকআপ ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬ টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাফদার হোসেন ও তার স্ত্রী পারভীনা খাতুন। আহতরা হলেন- ভ্যানচালক আব্দুল করিম, নিহত সাফদার হোসেনের মেয়ে সাথী খাতুন ও তার ছেলে আরাফাত হোসেন।
স্থানীয়রা জানায়, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি ছেলে আরাফাতকে নিয়ে ভ্যানে করে যশোরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সকল যাত্রী রাস্তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলের মারা যান পারভীনা খাতুন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় অন্য ৪ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুত্বর আহত অন্য ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।
বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com