
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহে কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় লিটন হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানাগেছে , রোববার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদুরে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। সে কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামের মামা বাড়ি বসবাস করতো এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতো।
তবে স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।
অপরদিকে সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামে এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হয়। নিহত লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com