
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বসত বাড়িতে আতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ইট,পাইটকেল নিক্ষেপসহ অনন্ত ৫ টি বোমা বিস্ফরণ ঘটিয়েছে। এঘটনায় সবুজ নামের এক জন আহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলা বড় শিমলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে গাজি পাড়া এলাকার কয়েকটি বাড়িতে আতর্কিত হামলা চালায়। হামলাকারীদের সবার হাতে রাম দা, চাইনিজ কুড়াল, লাঠি ও বোমা ছিল। এসময় তারা আসাদুল, হাসেম গাজি ও আয়ুব গাজির বাড়ি লক্ষ করে তারা ইট-পাইটকেল নিক্ষেপ করতে থাকে। ঘটনার সময় আসাদুল, হাসেম গাজি ও আয়ুব গাজির মাঠে কাজ করছিল। তাদের স্ত্রী ও সন্তানেরা ভয়ে বাড়ির ছাদে উঠলে হামলাকারীরাও সাদে উঠে ২টি বোমা বিস্ফরণ ঘটায়। এসময় তারা বাড়ির আশে-পাশে আরো ৩টি বোমা বিস্ফরণ ঘটায়। ঘটনার সময় বাড়িতে থাকা গৃহপালিত গরু-ছাগলও ভয়ে লাফা-লাফি করতে থাকে। বিস্ফরণ ঘটানোর সময় সবুজ নামে এক হামলাকারী আহত হন। আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রিফার্ড করা হয়।
বাড়িতে থাকা মহিলারা জানান, বাড়ি বিটা-ছেলেরা সকালে মাঠে কাজ করছিল। এসময় আমরা বাড়ির বাহিরে দাঁড়াইয়া ছিলাম। ওই সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি লক্ষ করে ইট-পাইটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্য়ায়ে তারা ভয়ে বাড়ির ছাদে উঠে আশ্রয় নেন। এসময় বোমা বিস্ফরণ ঘটাতে গিয়ে সবুজ নামের একজন আহত হন। তারা আরো জানান, বাড়িতে হামলার সময় তাদের ওয়ার্ডের মেম্বর ইউনুছ আলী, ছেলে রনি, ভাই হয়রত আলী, মহি, আক্তার হোসেন,ছাত্তার ও সবুজকে চিনতে পেরেছেন বলে জানান।
তবে, বিষয়টি অস্বীকার করে মেম্বর ইউনুছ আলী বলেন, সবুজ নামের একটি ছেলে ডিস লাইনে কাজ করে। এই ডিস লাইন নিয়ে গাজিদের সাথে তর্ক-বিতর্ক হয়। এপর্য়ায়ে সবুজকে লক্ষ করে ওরা বোমা নিক্ষেপ করে। এসময় সবুজ আহত হন।
ঘটনার সময় আমি ধানে পানি দিতে মাঠে সেলো ম্যাসিং চালাচ্ছিলাম। ঘটনার সময় ওই পথ দিয়ে মাঠে যাচ্ছিলেন। তখন সবুজকে আহত অবস্থায় দেখতে পান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্লা জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠায়েছিলাম। বর্তমানে এলাকা পরিস্থিতি শান্ত আছে। এঘটনায় সবুজ নামে একজন আহত আছে। তবে, এখনো কেহ মামলা করেনি। সামাজিক দ্বন্দের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com