
কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের এলাঙ্গি নামক স্থানে বিকল হওয়া মোবারকগঞ্জ চিনিকলের আখের ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয়। এদে বাইক চালক সুমন হোসেন (২৫) নিহত হন। দুর্ঘটনায় তার সাথে থাকা অন্য দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
বুধবার কালীগঞ্জ থেকে তিন বন্ধু মোটরসাইকেলেযোগে কোটচাঁদপুরে ঘুরতে যান। রাত সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত তিন যুবককে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন কালীগঞ্জের শহরের বলিদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এছাড়া, আহত দুই যুবককে জরুরি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com