কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর ৫ টার দিকে তাদের আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার বলাকান্দর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইমরান হোসেন ও ফয়লা মাস্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমিত দাস বাবু।
কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুইজনকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, সোমবার ভোরে এসআই কাবিরুল ইসলাম ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে ইমরান হোসেনের বিরুদ্ধে ৩টি ও সমিত দাস বাবুর বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com