
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।আজ রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হাসানপুর রেলস্টেশনের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
জানা যায়, রোববার দুপুরে ট্রেনটি তেজের বাজার এলাকায় পৌঁছালে রেললাইন বাঁকা থাকায় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com