
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পাঁচজনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের জেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার কুষ্টিয়া জেলা আহ্বায়ক হাসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে এবং সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া, শোকজ করা হয়েছে-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন ও আমির হামজা, কুমারখালী উপজেলা সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী এবং যুগ্ম আহ্বায়ক কাজল হোসেনকে।
তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com