ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারী কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সরকারী কেসি কলেজ ছাত্রদলের কমিটিতে শিমুল আল মাসুদকে আহবায়ক ও বাবর আলিকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নব নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে তার অধীনস্থ ইউনিট কমিটি গঠন করে জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com