
কোটচাঁদপুর সংবাদদাতা।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় ও থানা মোড়ের হাইওয়ে সড়কের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ জনকে নগদ অর্থ জরিমানা আদায় ও দুই টা ট্রাক্টর জব্দ করা হয়েছে । (১৭ই ফেব্রুয়ারি) শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,অভার স্প্রিডে মটর সাইকেল চালনো,এক মটর সাইকেলে ৩ জন চড়া,হেডমেট বিহিন মটর সাইকেল চালানো, সড়কে অবৈধ গাড়ি চালানোর সহ বিভিন্ন অভিযোগে অর্থদন্ড ও ট্রাক্টর জব্দ করা হয়েছে ।এ সময় সর্তক বার্তাও দেন বেশ কয়েক জনকে।
ড্রাভিং লাইসেন্স না থাকায় মুহিদুল ইসলাম কে ২ হাজার , রঞ্জিত কে ২ শত, আলামিন কে ৫ শত , এহসানুল কে ২ শত ও সামাউল কে ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এবং কৃষি কাজে ব্যাবহৃত ট্রাক্টরে বডি লাগিয়ে সড়কে চালানোর অপরাধে ২ টা ট্রাক্টর জব্দ করে মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আনসার সদস্য, গণ মাধ্যম কর্মী ও উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com