
কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২২-২৩ অর্থ বছরের ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুস্ত ও অসহায় মানুষের হাতে চেক তুলে দেন এমপি চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, কুশনা ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, চেক গ্রহীতা সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মী উপস্থিত ছিলেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com