ফেসবুকে প্রাণ নাশের হুমকি ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। শনিবার বিকাল রাত ৯ টা পর্যন্ত কোটচাঁদপুর রেলস্টেশন পাড়ায় ওই নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়,সাইফুল ইসলাম (প্রান্ত) (৩২)। তিনি ছিলেন কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের নেতা। ফ্যাসিষ্ট সরকার পতনের পর থেকে সে বাড়ির বাইরে পালিয়ে ছিলেন। সে সময় ওই নেতা কোটচাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে প্রাণ নাশের হুমকি ও অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে)।
শনিবার প্রান্ত বাড়িতে আসেন। খবর পেয়ে তাকে ধাওয়া দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ধাওয়া খেয়ে প্রান্ত দৌড়ে বাড়িতে গিয়ে পালান। এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ওই নেতার কোটচাঁদপুরের রেল স্টেশন পাড়ার বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। শ্লো-গান দিতে থাকেন ছাত্র লীগের চামড়া তুলে নেবো আমরা,ধর ধর ছাত্র লীগ ধর,ধরে ধরে জবাই কর।
এভাবে শনিবার বিকেল ৪ টা থেকে রাত ৯ পর্যন্ত
থেমে থেমে চলে শ্লোগান। এ সময় ছাত্র লীগ নেতা প্রান্ত,র
পরিবারের মানুষের সঙ্গে বেশ কয়েক বার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে। সাইফুল ইসলাম পান্থ কোটচাঁদপুর রেলস্টেশন পাড়ার হারেজ আলীর ছেলে। সে কোটচাঁদপুর পৌর ছাত্র লীগের নেতা যুগ্ম সাধারণ সম্পাদক জানা গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা অভিক বলেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রান্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীদের প্রাণ নাশের হুমকি দিয়ে ফেসবুক পোস্ট করেন। এ ছাড়া বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করেন আমাদের নিয়ে। বিষয়টি বার বার নিষেধ করার পরও তিনি শোনেনি।
তিনি বলেন, ওই নেতা ফ্যাসিষ্ট সরকার পতনের পর থেকে পালিয়ে ছিলেন। আর সেখান থেকে এ সব করতেন। আমরা জানতে পারি সে বাড়িতে অবস্থান করছেন। সে কারনে বাড়ি ঘিরে রাখা হয়েছে। প্রশাসন আসার পর তাদের হাতে তুলে না দেয়া পর্যন্ত তারা বাড়িটি ঘিরে রাখবেন বলে জানান।
এ দিকে ওই ঘটনা দেখতে উৎসুক জনতা ভীড় করতে থাকেন কোটচাঁদপুর স্টেশনের সড়ক গুলোতে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com