
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ন্যায্যমূল্যে ওএমএস’র চাল ও আটা বিতরণের উদ্বোধন হয়েছে। সোমবার (১৬মে) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসারা ষ্ট্যান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব খাঁন হানিফ।
কাউন্সিলর মাহাবুব খাঁন হানিফ বলেন, ন্যায্যমূল্যে ও এমএস'র এক হাজার কেজি চাউল ও পাঁচশত কেজি আটা, প্রতি পরিবারকে পাঁচ কেজি চাউল ও পাঁচ কেজি আটা দেওয়া হয়।
এদিকে ন্যায্য দামে পন্য কিনতে পেরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুবিধাভোগীরা।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com