
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সাবেক পৌর আঃলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনায় বক্তারা বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন, ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্ব বহন করে। মুক্তিযোদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার হিসেবে এই মুজিব নগর সরকার শপথ গ্রহন করে সরকারের সদস্যরা স্বাধীনতার ঘোষনা পত্রে স্বাক্ষর প্রদান করেন।
মুক্তিযোদ্ধ চলাকালীন সময় এই সরকার বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায় ও যুদ্ধের উপকরণ সংগ্রহ করাসহ বাংলাদেশ নামের প্রতি সমর্থন আদায়ের কাজ চালিয়ে গিয়েছিল, তৎকালীন সময় এই সরকার গঠন না করা হলে মুক্তিযোদ্ধ পরিচালনা করা কঠিন হতো। বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশকে একটি উন্নত বাংলাদেশে পরিণত করবে এটাই আমাদের প্রত্যাশা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com