
কোটচাঁদপুর সংবাদদাতা।।
রাতের আঁধার পালিয়ে যায়নি। দেশের মাটিতে জায়গা হয়নি ভারতে আশ্রয় নিতে হয়েছে। দীর্ঘ দিন হামলা মামলা জেল জুলুম সহ্য করে বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপি'র নেতাকর্মীরা। কোটচাঁদপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুল। মঙ্গলবার (২০ শে আগষ্ট) বিকালে মেইন বাজার পৌর বিএনপি দলিও কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সভাপতিত্ব করেন পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানুর রহমান শাহান, যুগ আহ্বায়ক আল আমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক। এ সময় বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্চাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com