অনলাইন ডেস্ক।।
ক্ষমতার আড়াই বছর চলে, এর মধ্যেই ক্ষমতা ছাড়ার চাপে কোণঠাসা হয়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির ১১ দলের বিরোধী জোট তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।এর আগে, ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনীর 'চাকর' বলে কটাক্ষ করছিলেন বিরোধীনেতারা। এবার বিরোধী জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান ইমরানের বিরুদ্ধে তাদের আন্দোলনকে 'জিহাদ' আখ্যা দিলেন।
খাইবার পাখতুনখাওয়ার মালাকান্দে এক জনসভায় তিনি পাকিস্তানি জনতাকে তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ চাপে বেকায়দায় ইমরান খান সরকার।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com