
বিপিএলের রেসে ফিরেছে খুলনা টাইগার্স। শুরুতে নীরব থাকার পর এবার বড় বড় নামে দল ভারি করছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরে আজই প্রথম আলোচনায় আসে দলটি, তামিম ইকবালকে ড্রাফটের আগেই দলে ভিড়িয়ে বড় চমক দেয় মাইন্ড ট্রি গ্রুপের খুলনা টাইগার্স।
চট্টগ্রামের তামিমকে নিজেদের দলে ভেড়ানোর পর এবার দুই পাকিস্তানি তারকা ক্রিকেটারকে দলভুক্ত করলো খুলনা। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন পাকিস্তানের হয়ে সদ্য বিশ্বকাপ খেলা নাসিম শাহ ও অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ।
আগামী ২৩ নভেম্বর বিপিএলের প্লেয়ার ড্রাফট হবার কথা রয়েছে। তবে এর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো দেশী-বিদেশী মিলিয়ে একাধিক তারকা ক্রিকেটার দলভুক্ত করে ফেলেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com