
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে আয়েশা বেগম (৫৫) নামে মধ্যবয়সী এক মহিলা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার বেলা ২ টার দিকে বাড়িতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।আয়েশা বেগম যদুপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী।
তার পারিবারিক সুত্রে জানা যায়, নিহত আয়েশা বেগম দীর্ঘদিন যাবৎ হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে ঘা-পাঁচড়া জনিত সমস্যায় ভুগছিলেন এবং এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে আত্মহত্যা করে থাকতে পারে। নিহতের মা-বাবাসহ পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবাবের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com