
নিজস্ব প্রতিবেদক।
দেশের ভারত সীমান্ত দিয়ে দেদারসে গাঁজা আর ফেন্সিডিল ঢুকছে আর মিয়ানমার সীমান্ত দিয়ে ঢুকছে ইয়াবা।জনমতে জানা গেছে ইন্ডিয়াতে কোথাও ফেন্সিডিলের কোন চিহ্নর অস্তিত্ব নাই। তারা মূলত ফেন্সিডিল উৎপাদন করে বাংলাদেশকে টার্গেট করেই। হয়তো বা মিয়ানমারের ও একই অবস্থা। খরিদ্দার তালিকা দেখলে রীতিমত আফসোস লাগে যে ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চারাও আজ এই মরন নেশা তাদের মুখে তুলে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ মার্চ ২০২২ ইং তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে ০১ টি পিকআপযোগে মাদকদ্রব্য গাঁজার বড় একটা চালান গাজীপুরের কাপাসিয়ার দিকে আসছে । প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৮ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ০১২৫ ঘটিকায় গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন শ্যামপুর সালদই চৌরাস্তা গিয়াসপুর রোড শামীম স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) আতিক হাসান (৩৬), পিতা-ছিদ্দিকুর রহমান, জেলা-গাজীপুর, ২) মোঃ রুবেল মিয়া (৩১), পিতা-মোঃ জাবল মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৩) রহমত উল্লাহ (২১), পিতা-মৃত ছায়েদ মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দেরকে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৫০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি পিকআপ, ০৩ টি মোবাইল ফোন ও নগদ ৪০০/- টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ আশপাশের এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com