দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াত নেতা ক্বারী শাফায়াত উল্লাহ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গত রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে অবস্থার ক্রমাবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত ক্বারী শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এলাকায় একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর রুহুল আমীন বলেন, ক্বারী শাফায়াত উল্লাহ একজন ভালো সংগঠক ও প্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা তার পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com