আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন।
ঘোষণা অনুযায়ী বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র-জনতা।

এ সময় বিক্ষুব্ধরা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জানালা খুলে নিতে দেখা যায়। একপর্যায়ে বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেয়া হয়। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়।‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’ ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার ঘোষণা দিঘেই তা ভেঙেছে। গতকাল রাত আটটার দিকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর তাদের ক্ষোভ বাড়ির দেয়ালের ওপর আছড়ে পড়ে। শাবল, রড, হাতুড়ি যার হাতে যা ছিল তা দিয়েই বাড়ির দেয়াল ভাঙতে থাকে। ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবার’ সেøাগান দিতে দিতে জনতার স্রোত ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেয়া হয়। পাশাপাশি ‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচিও ঘোষণা করা হয়। এ কর্মসূচিকে ঘিরে সরকার ধানমন্ডি ৩২ নম্বরে সেনা মোতায়েন করে। তবে ছাত্র-জনতার ক্ষোভের মুখে শেষ পর্যন্ত সেনাবাহিনী সেখান থেকে সরে যায়।
রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়। একে কেন্দ্র করে গতকাল বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে রাত ৮টায় নিয়ে আসা হয়। রাত আটটার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডিতে গিয়ে ৩২ নম্বরের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু হয়। এর আগে সন্ধ্যা সাতটার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ভেঙে ফেলার ঘোষণা দিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে সন্ধ্যার কিছুক্ষণ পরেই প্রবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী-জনতা।
জুলাই রেভুল্যুশনারি অ্যানসার মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, ‘আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে আছি। প্রতি মিনিটে শত শত মানুষ আসছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই। রাতে ছাত্রসমাজের উদ্দেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দেন। তার এ ঘোষণার পরই ছাত্র-জনতার মাঝে প্রতিক্রিয়া তৈরি হয়।

এ নিয়ে গতরাতে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ধানমন্ডি ৩২ নিয়ে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। রাত ৮টার দিকে ১ মিনিট ১৪ সেকেন্ডের এ ভিডিও বার্তা দেন পিনাকী। ভিডিও বার্তায় পিনাকী বলেন, ‘প্রিয় দেশবাসী! আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এ স্পর্ধার জবাব দিতে হবে। এ স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দিয়ে। ভিডিও বার্তায় পিনাকী আরো বলেন, যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাঁইতি নিয়ে আসবেন। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আঁতুরঘর নিশ্চিহ্ন করতে আসবেন। সেøাগানের কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন, গান গাইতে গাইতে আসবেন, সেøাগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্রজনতার বিজয় নিশান ওড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাঈদ, মুগ্ধ আসবে আপনাদের দেখানো পথে। আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না। ছাত্র জনতার ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’
ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ফের ভাঙচুরের মুখে পড়ে ধানমন্ডির ২৩ নম্বরের বাড়ি। গতকাল রাতে শেখ হাসিনার বক্তব্য আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এ বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে। দিনেই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডির ৩২ এর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থীরা ধানমন্ডি-৩২ এর দিকে যেতে থাকেন। রাত আটটার পরপরই ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। রাত নয়টার দিকে ভবনের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়।
৫ আগস্টের অভ্যুত্থানের দিনেই শেখ মুজিবুর রহমানের বাসস্থান ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্র-জনতা। ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে এ ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
ছাত্র-জনতা গুঁড়িয়ে দিলো খুলনার শেখ বাড়ি
খুলনা ব্যুরো জানায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাচ্যুয়াল অধিবেশনকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র-জনতার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে ‘বুলডোজার মিছিলের’।
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা অনুযায়ী রাত ৮টা ৪০ মিনিটে কর্মসূচি থাকলেও ৮টার পর থেকে নগরীর শের-ই বাংলা সড়কের শেখ বাড়ি (খুলনার গণভবন নামে খ্যাত) এলাকায় জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন সেøাগান দিতে থাকে। এক পর্যায়ে ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র-জনতা। চালানো হয়েছে ভাঙচুর।
ঘটনাস্থলে দেখা যায়, ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে। অনেকেই দিচ্ছে মুহুমুর্হু সেøাগান। পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলা হচ্ছে। মানুষ বাড়ির ভিতরের প্রবেশ করে বাড়িটি নিশ্চিহ্ন করার জন্য যে যার মত অংশগ্রহণ করছেন। উত্তেজিত জনতা বিভিন্ন ধরনের সেøাগান দিচ্ছেন। খালি হাতে যে যেভাবে পারছেন বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলছেন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে উত্তেজিত জনতা।
‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা, ফ্যাসিবাদের আস্তানা- ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব ইনকিলাব-জিন্দবাদ জিন্দাবাদ’ এমন সব সেøাগানে সেøাগানে উত্তাল হয়ে উঠেছে নগরীর ওই এলাকা।
বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।
এর আগে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিনই খুলনার ওই শেখবাড়িতে লুটপাট, অগ্নি সংযোগ করে বিক্ষিপ্ত জনতা।
কুষ্টিয়ায় এবার এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো হানিফের বাড়ি
বিশেষ সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় এবার এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি। গতরাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন।
পরে একটি এক্সক্যাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এর পরপরই কুষ্টিয়া শহরে মশাল মিছিল বের করেন ছাত্র-জনতা এবং সেøাগান দিতে থাকেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এ সময় বাড়ির সামনে অনেকে ভিড় করেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ভাঙচুর করা হয়েছিল।
পাশাপাশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া জেলার কদমতলায় অবস্থিত বাড়ি ভাঙচুর চলে।
শেষ খরব পাওয়া পর্যন্ত তারা মশাল মিছিলসহ মূল শহরের দিকে চলে যায়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com