অনলাইন ডেস্ক।।
দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে গাইবান্ধা-ঘোড়াঘাট তিনমাথা মোড়ে প্রতিদিনই লেগে থাকে যানজট। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যান চলাচল নির্বিঘ্ন করতে ইজিবাইক মিশুক মালিক শ্রমিক সোসাইটি নিজস্ব উদ্যোগে একজন সিগন্যালম্যান নিয়োগ দিয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘোড়াঘাট পৌরসভা ও ঘোড়াঘাট থানার অনুমোদন নিয়ে সিগন্যালম্যান নিয়োগ করা হয়েছে। যার মাধ্যমে তিনমাথা মোড়ের যানজট নিয়ন্ত্রণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইজিবাইক মিশুক মালিক শ্রমিক সোসাইটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক মহাফুজ, সাধারণ সম্পাদক লাবু খান, রোড সেক্রেটারি আমিরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মহাদেছ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ঘোড়াঘাট পৌর যুব দলের সদস্য মুন, এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে ঘোড়াঘাট বাজার এলাকায় যানজট অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com