
চট্টগ্রামে হাটহাজারীর চারিয়া এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রশিদ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com