
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে তিনজনকে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ফসলি জমির
মাটির টপ সয়েল কেটে ইট ভাটায় বিক্রি করার সত্যতা পান। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা এবং ইট ভাটায় বিক্রি করায় জমির মালিক মো.আজিজুল হককে ১৫ হাজার টাকা, ট্র্যাক্টর চালক মোঃ জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মো. আতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৯৮(৩) ও ৮৯( ২) ধারা মোতাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, অবৈধভাবে জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৯৮(৩) ও ৮৯( ২) ধারায় তিনজকে সর্বমোট ৩৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দুয়ারে ভোট, সিলেটে মাঠে নেই ভোটের আমেজ
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র হাতে গোনা ৯ দিন বাকি। আগামী ৭ জানুয়ারি অনুষ্টিত হবে নির্বাচন। অন্যবারের মতো এবার মাঠে নেই নির্বাচনী আমেজ। সিলেট ৬টি আসনে সবদিকে শুধু আওয়ামীলীগ আর আওয়ামী
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে তালা দেওয়ার অভিযোগ
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের একটি নির্বাচনী ক্যাম্পে কর্মীদের মারধর
লালমনিরহাটে নৌকা সমর্থকদের হামলায় লাঙ্গলের ১৪ কর্মী আহত
লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ১৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জাতীয় পার্
মোহাম্মদ জিল্লুর রহমানকে কাছে পেয়ে উচ্ছাসিত চা শ্রমিকরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানকে কাছে পেয়ে উচ্ছাসিত মৌলভীবাজারের চা শ্রমিকরা।বুধবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজারের রাজনগর উ
এ নির্বাচনে কোন প্রকার সিস্টেম হবে না: স্বতন্ত্র প্রার্থী সাত্তার
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (ট্রাক) মার্কা প্রতীকের প্রার্থী এম.এ সাত্তার বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এ নির্বাচনে কোন-প্রকার সিস্টেম হবে না। নির্বাচন কমিশন
চিকিৎসার ব্যবস্থাপত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা
ময়মনসিংহ-৪ আসনে চিকিৎসার ব্যবস্থাপত্রে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে ভোট চাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমান শান্ভারপ্রাপ্ত সম্পাদক: পলাশ মল্লিক
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com