চুয়াডাঙ্গায় ২০০৭ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণআন্দোলনে আহত সি ক্যাটাগরিভুক্ত ৪৬ জন আন্দোলনকারীর মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৬ লাখ টাকার অনুদান বিতরণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার আব্দুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, সদর ইউএনও এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ও শহিদ পরিবারের সদস্যরাও, যারা এই ইতিহাসগাঁথা আন্দোলনের স্মৃতি বহন করছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com