
চুয়াডাঙ্গা প্রতিনিধি।। ( ১৮-০৪-২৩) টানা ১৬দিন ধরে তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গার মানুষ। ১৭ দিনের মধ্যে ১৬ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এই অবস্থায় বৃষ্টি কামনা করে ইস্তেখারা নামাজ আদায় করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টায় টাউন ফুটবল মাঠে শতশত মানুষ নামাজ আদায় করেন। নামাজ পড়ান মুফতি আব্দুর রাজ্জাক। পরে আল্লাহ দরবারে এই তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির কামনা করে মোনাজাত করা হয়।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com