চুয়াডাঙ্গা-১ ছেলুন ও চুয়াডাঙ্গা-২ টগর পেয়েছেন নৌকার বৈঠা!
মোঃ আব্দুর রহমান অনিক।।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার ২টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
টানা এক সপ্তাহ ধরে জোর গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পক্ষে-বিপক্ষে আলোচনা- সমালোচনা। চায়ের স্টল থেকে অফিসপাড়া-বাদ যায়নি কোথাও। আলোচনা একটাই। কে পাচ্ছেন সোনার হরিণ নামক নৌকা প্রতীক।
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা -১ আসনে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বর্তমান সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগর টগর নৌকার টিকিট পেয়েছেন ।
চুয়াডাঙ্গা দুটি আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। চুয়াডাঙ্গা-২ আসনের মধ্যে দর্শনা, দামুড়হুদা ও জীবননগর । চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনেই বর্তমানরা আবার মনোনয়ন লাভ করেছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com