
অনলাইন ডেস্ক :
পুলিশ সুপারের নির্দেশনায় রাতভর অভিযানে আটক, একাধিক মামলার আসামি
অনলাইন ডেস্ক:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ রাশেদুজ্জামান রাশেদ (৩৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ০৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে রাশেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাশেদুজ্জামান রাশেদ, পিতা মোঃ সানিরুল ইসলাম (ওরফে সনেরুল), মাতা মোছাঃ আলেয়া বেগম এবং স্ত্রী মোছাঃ ইভা খাতুন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার ভয়ে সাধারণ মানুষ সবসময় আতঙ্কের মধ্যে বসবাস করতো।
পুলিশ আরও জানায়, রাশেদের বিরুদ্ধে পূর্বে মাদক, নাশকতা এবং অন্যান্য অপরাধ সংক্রান্ত প্রায় ৮ থেকে ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দর্শনা থানার মামলা নং-১২, তারিখ ১৮/০৪/২০২৬ খ্রিস্টাব্দ-এরও আসামি।
গ্রেফতারকৃত আসামিকে ০৫ মে ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com