
নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গার দামুড়হুদা হতে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
২৪ জুলাই ২০২৩ ইং তারিখ ১৯:৩০ ঘটিকার সময় র্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কোটচাঁদপুর থানার মামলা নং-০৪ জিআর নং-২৫/১২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর গ্রামস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- আনসার আলী(৬০), পিতা- মৃত হামেদ আলী, সাং- সাবদারপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com