
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ প্রায় দুই লাখ টাকা, ৬০-৬৫ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ দোকানের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। তবে সংঘবদ্ধ এই চোর চক্র নিজেদের পোশাক ও ছবি ফেলেই চলে গেছে।
চুরির ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের পাইনাদি ধনুহাজি রোড এলাকায়।ধারণা করা হচ্ছে ঈদের রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটে। চোরদের ফেলে রেখে যাওয়া জিনিসগুলোর মধ্যে ২টি পোশাক, সাবল, ব্লেড ও পাসপোর্ট সাইজের তিনটি ছবি, হাতে লেখা অনেকগুলো মোবাইল নম্বরের একটি কাগজ ও সাভার থানার একটি মামলা নম্বরের কাগজ।
বাড়িটির মালিক ব্যাবসায়ি নিজাম জানান, নারয়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী পশ্চিম ধনুহাজী ব্রিজের পশ্চিমে ৪ তলা একটি বাড়ি নির্মাণ করেন তারা দুই ভাই। সেখানে তার আরেক ভাই জাহাঙ্গীর ও নিজাম পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। বাড়িটির তিনটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছি। ঈদের রাতে তারা গ্রামের বাড়ি নোয়াখালীতে বেড়াতে যান। বেড়ানো শেষে গতকাল বৃহস্পতিবার রাতে বাসায় এসে দেখেন ফ্ল্যাটের একটি দরজার তালা ভাঙ্গা ও রান্নাঘরের এজডাস্ট ফ্যান নেই। পরে বাসায় ঢুকে দেখেন তার বাসায় থাকা নগদ ৮৪ হাজার টাকা, প্লাষ্টিকের ৩টি ব্যাংকে (ঘরে টাকা জমানোর) থাকা আনুমানিক ৭০-৮০ হাজার টাকা, ৬০-৬৫ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট, প্রায় ২০০ পিছ কোমলপানীয়, বিস্কুট, চকলেটসহ দোকানের সরাঞ্জাম নেই।
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ডাচ বাংলা ব্যাংক এলাকায় নিজামের একটি চায়ের দোকান রয়েছে। গ্রামে যাওয়ার আগে ঐ দোকানের সরঞ্জামগুলো তিনি বাড়িতে রেখে যান। ধারণা করা হচ্ছে এডজাস্ট ফ্যান ভেঙ্গে চোরের দল ফ্ল্যাটে ঢুকে এবং পরে তালা ভেঙ্গে তারা মালামাল নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘আমরা সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা শুনেছি। তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। আমরা তাদের আটক করার চেষ্টা করছি।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com