চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৮-০৯-২০) চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে । নিহত স্কুল ছাত্র উথলী ইউনিয়নের মৃগমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (১২)

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে শুভ তার কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী স্থানে বনভোজন করে । আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বনভোজন করার স্থানে গান শোনার ব্যবহৃত বক্সের তার খুলতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয় । পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com