
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ( ১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এদিকে মোঃ রিয়াজুল ইসলাম গত ০৭ আগস্ট ২০২৩ তারিখে চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনসেবা প্রদানের মাধ্যমে তিনি জেলার আপামর জনগণের আস্থা অর্জন করেন। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা থেকে উপপুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহীতে বদলীর আদেশপ্রাপ্ত হন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা তাকে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় তিনি রিয়াজুল ইসলামের কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি ছিলো চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি এবং নতুন দায়িত্বে জনাব রিয়াজুল ইসলামের সাফল্যের জন্য শুভকামনার এক মাহেন্দ্রক্ষণ।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com