চুয়াডাঙ্গা প্রতিনিধি(০৬-০৯-২০) করদাতাদের সুবিধা দেওয়ার জন্য চুয়াডাঙ্গায় কর সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপ-কর কমিশনার, সার্কেল -৯, চুয়াডাঙ্গা কার্যালয়ে এ সেবা মাসের উদ্বোধন করেন কর পরিদর্শক আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, কর অফিসের প্রধান সহকারি আমিরুল ইসলাম হেলালসহ অন্যান্য কর্মচারিবৃন্দ। সেপ্টেম্বর- নভেম্বর এই ৩ মাস চুয়াডাঙ্গা অফিসে গ্রাহকদের কর সংক্রান্ত সেবা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com