
চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৭-০৩-২৩)।। চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে শেষ শেষ হয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মানুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাফুজুর রহমান মঞ্জু , পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন সহ অনেকেই ।
পরে কেক কাটা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com