
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেধাবী ৩৭৯ জনশিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বেলা ১০টায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়অডিটরিয়ামে এ ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদরাসার অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান থেকে তৃতীয় স্থানঅধিকারী মেধাবীছাত্র-ছাত্রীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণকৃত ট্যাব সমূহ শিক্ষাসহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করা হবে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com