
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা (১৯-০১-২৩)।। চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এস এ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শহরের একাডেমি মোড়স্ত সারা ভবনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ১১তম বর্ষে পর্দপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপুল আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে, বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক রহমান, জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি ফারুক হাসান মালিক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, রুচিশীল অনুষ্ঠানের মাধ্যমে এস এ টেলিভিশন ইতিমধ্যে দর্শক প্রিয়তা অর্জন করেছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করেন অতিথিবৃন্দ।
পরিশেষে শিশু শিল্পী অর্পনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com