চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৫.০৩.২৩):
কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতারের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
অনুষ্ঠানে সাংবাদিক জামান আখতারের একমাত্র পুত্র ঈশান সাদমানকে সাথে নিয়ে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন নিজস্ব স্বকীয়তায় সংবাদ উপস্থাপনার মাধ্যমে পাঠকের হৃদয় জয় করেছে। এ কারণে পত্রিকাটি প্রচার সংখ্যায় একটানা শীর্ষস্থান ধরে রেখেছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com