দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গায় পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য সরবরাহ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা কমিটির সভাপতি এ্যাডভোকেট মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
সভায় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, দোকান মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী ও শিক্ষাবিদগণ। বক্তারা রমজান ও ঈদ উপলক্ষ্যে বাজারে খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ভোক্তা অধিকার সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা রমজান ও ঈদে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com